1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরনদী উপজেলায় খাল খননে কৃষি, মৎস্য ও পরিবেশের নতুন সম্ভাবনা আগৈলঝাড়ায় জমিজমা বিরোধের জেরে মা-মেয়েকে মারধর দশমিনায় এইচএসসি কেন্দ্র হল সুপারের বিরুদ্ধে এমসিকিউ পূরনের অভিযোগ কলাপাড়ায় ধরা পড়েছে ২৬ কেজির ভোল মাছ, বিক্রি ৩৫ হাজার টাকা খাল খনন ছাড়াই ফেরত গেল বরিশাল সদর উপজেলার আড়াই কোটি টাকার বরাদ্দ! দক্ষিণ আফ্রিকায় হার্ট অ্যাটাকে বাবুগঞ্জের প্রবাসী যুবকের মৃত্যু বিডি ক্লিনের উদ্যোগে বাবুগঞ্জ ইউএনও কার্যালয় চত্বর পরিচ্ছন্নতা অভিযান বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লালমোহনে পরকীয়ার অভিযোগে পদ হারালেন ছাত্রদল নেতা বাবুগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ : চার মাস পর মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বাবুগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোহিত মন্ডল (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত ১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের অমৃত কনজুমার ফুড প্রোডাক্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোহিত মন্ডল গোপালগঞ্জ জেলার পুরাতন বাজার রোড এলাকার বাসিন্দা প্রফেন্দ্রনাথ মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৯-৪৫৯৬) অমৃত কনজুমার ফুড প্রোডাক্টসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের (গোপালগঞ্জ হ-১২-১৪৬৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী রোহিত মন্ডল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যেতে সক্ষম হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি থানার হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network