1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন বরিশাল বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে বিতরণকৃত ফলজ ও বনজ গাছের চারা সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয়েছে।

‎বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন পোনাবালিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাড. মিজানুর রহমান মুবিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউনুস মোল্লা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ জোমাদ্দারসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী প্রতিনিধি এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

‎এ বছর ঝালকাঠি জেলা পরিষদ ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে। এরই ধারাবাহিকতায় পোনাবালিয়ার ঐতিহ্যবাহী আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে চারা প্রদান করায় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাড. মিজানুর রহমান মুবিন, বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ জেলা পরিষদ প্রশাসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের প্রত্যেক পরিবারে অন্তত ১০টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ এবং সেগুলোর যথাযথ পরিচর্যার আহ্বান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network