1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ঝালকাঠিতে রিপোর্টার্স ক্লাবের আলোচনা সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ঝালকাঠিতে রিপোর্টার্স ক্লাবের আলোচনা সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
ঝালকাঠি জেলা সংবাদদাতা : জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাত ৮টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতি, আত্মত্যাগ এবং এর তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা শাখার সেক্রেটারি মো. ফরিদুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ঝালকাঠি শাখার সভাপতি আল-আমিন তালুকদার, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুয়াবিয়া মাকনুন,  ঝালকাঠি জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়ার মাহফুজ জুয়েল, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি পৌর শাখার আমির ডা. মো. হাফিজুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.নূর হোসেন,
নলছিটি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, সদর উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কেএম জুয়েল, জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী আহসান এবং গণঅধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাহমুদুল ইসলাম সাগর।
এ ছাড়া অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অভিযাত্রার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এই আন্দোলনের চেতনা পৌঁছে দেওয়া এবং শহীদদের আত্মত্যাগ স্মরণে রাখার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
আয়োজকদের ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জনসচেতনতা তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network