1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

বাকেরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ (বরিশাল)- বরিশালের বাকেরগঞ্জে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার রাতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মাকসুদর রহমান (৪০) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। পুলিশ জানায়, একটি চেক ডিজঅনার মামলায় গত বছরের ডিসেম্বর মাসে আদালত মাকসুদর রহমানকে আট মাসের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাতে কালিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চেক ডিজঅনার মামলায় আট মাসের সাজাপ্রাপ্ত আসামি মাকসুদর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network