1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ!

  • আপডেট সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের চরখালী-টগড়া ফেরিঘাটের টগড়া প্রান্তে ফেরিতে উঠতে গিয়ে কঁচা নদীতে পড়ে গেছে একটি গরুবোঝাই পিকআপ।
সাতক্ষীরা থেকে গরু নিয়ে বরগুনার উদ্দেশ্যে যাওয়ার পথে বৃহস্পতিবার  (৬ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
এতে প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের একটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু পানিতে ডুবে মারা যায়। দুর্ঘটনায় গরুর মালিক ও পিকআপচালক আহত হন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, পিকআপটি ফেরিতে উঠতে গিয়ে গাড়ির সামনের অংশ ফেরিতে উঠতে পারলে ও পেছনের অংশ বাইরে ছিল। এ সময় ফেরিটি ঘাট থেকে ছেড়ে যেতে শুরু করলে পিকআপের পেছনের একটি চাকা ফেরির বাইরে পড়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে গাড়িটি কঁচা নদীতে পড়ে যায়।
দুর্ঘটনাকবলিত পিকআপের চালক রুবেল অভিযোগ করেন, ফেরিতে দায়িত্বরত এক কর্মচারীর ইশারায় তিনি গাড়ি নিয়ে ফেরিতে উঠতে শুরু করেন। কিন্তু গাড়িটি পুরোপুরি ফেরিতে ওঠার আগেই ফেরি চালু দেওয়ায় পেছনের চাকা ফেরির বাইরে চলে যায় এবং মুহূর্তেই পিকআপটি নদীতে পড়ে যায়। এতে ট্রাকে থাকা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটি পানিতে ডুবে মারা যায়।
দুর্ঘটনায় গরুর মালিক মোহাম্মদ রুবেল ও পিকআপ চালক পানিতে পড়ে গুরুতর আহত হন। কিছুক্ষণ পর তারা সাঁতরে ওপরে উঠতে সক্ষম হন।
খবর পেয়ে জিয়ানগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
এ ঘটনায় ফেরি কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে ফেরি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network