1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বৈষম্য দূর করে সমান উন্নয়ন করছে সরকার : বরগুনায় সেলিমা রহমান - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

বৈষম্য দূর করে সমান উন্নয়ন করছে সরকার : বরগুনায় সেলিমা রহমান

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বৈষম্য দূর করে সারা দেশে সমান উন্নয়নের চেষ্টা করছে সরকার বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান এমপি (৩০১ মহিলা আসন-১)।

রবিবার (৯ আগস্ট) দুপুরে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বেগম সেলিমা রহমান তাঁর বক্তব্যে বলেন, “দেশের প্রতিটি অঞ্চলের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। বিগত দিনের বৈষম্য ও অবহেলা পেছনে ফেলে একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে একযোগে কাজ করতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা অলিউল্লাহ অলি। তিনি তাঁর বক্তব্যে স্থানীয় উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক সততার ওপর গুরুত্বারোপ করেন।

বরগুনা জেলা প্রশাসক তাসলিমা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লা, জেলা সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় জেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার এবং প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত কর্মকর্তা ও নেতৃবৃন্দ বরগুনার সার্বিক অগ্রগতিতে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network