1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক ১ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল! পটুয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক, পুলিশের কাছে সোপর্দ বরগুনায় ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক ১ দশমিনায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, শনাক্তের চেষ্টা চলছে খাদ্যগ্রহণে ইসলামের পাঁচ নীতি বৈষম্য দূর করে সমান উন্নয়ন করছে সরকার : বরগুনায় সেলিমা রহমান গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৬৩ কাঁঠালের বিস্কুট তৈরি করে সাড়া ফেলেছেন গাজীপুরে আব্দুস সাত্তার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

বরগুনায় ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক ১

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরগুনা জেলা গোয়েন্দা শাখা ডিবি’র বিশেষ অভিযানে ২০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার ০৮ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বরগুনা সদর ইউনিয়নের হেউলিবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত হলেন মোঃ সুমন মৃধা পিতা- আঃ রহিম, সাং- চালিতাতলী, ০৯ নং এম বালিয়াতলী ইউনিয়ন, থানা ও জেলা- বরগুনা।

এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার ওজন ১.৯ গ্রাম। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৬,০০০ টাকা।

বরগুনা ডিবি পুলিশ জানায়, আটকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তাকে বরগুনা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network