1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্মবার্ষিকী পালন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাপান: প্রধানমন্ত্রী হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা গৌরনদীতে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক বরিশালে যুবদল কর্মী হত্যা মামলার আসামি বিএনপি নেতা, দল থেকে আজীবন বহিষ্কার বরিশাল মহানগর পুলিশের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাতলায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা  বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি লালমোহনে স্পিকারের অনুদানের চেক পেলেন ১৯০টি অসহায় ও দুস্থ পরিবার বিএসএফের ছেড়ে দেওয়া বাঘের হামলায় ৩ বাংলাদেশির দুজন আশঙ্কাজনক

বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্মবার্ষিকী পালন

  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য এ্যাড. মজিবর রহমান সরোয়ার এর উদ্যোগে আজ শনিবার দুপুর ১২ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে এ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

সভায় সংসদ সদস্য বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। তিনি কারো সাথে আপোষ করেননি। বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করতে গেলে উন্নয়নের কথা মনে পড়ে। বরিশালের সিংহভাগ উন্নয়ন বেগম খালেদা জিয়ার হাত ধরেই হয়েছে।

 

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার পথ ধরেই বর্তমান সরকার বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ গড়তে কাজ করছেন। এসময় নেতাকর্মীরা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমীন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু, মহানগর বিএনপি নেতা আনোয়ারুল হক তারিনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

সভা শেষে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

 

এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি দলীয় কার্যালয়ে কোরআন খতম দেয়া হয়। পাশাপাশি বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network