1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান পটুয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই, তথ্যমন্ত্রীর শোক মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার পূর্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

সংসদ সদস্য বলেন, আমাদের প্রত্যন্ত অঞ্চলের বহু মানুষ মাছ ধরার পেশার সঙ্গে জড়িত। ইলিশ আমাদের অর্থনীতি, ঐতিহ্য ও মৎস্যজীবী পরিবারের জীবিকার গুরুত্বপূর্ণ অংশ। নিষিদ্ধ সময়ে ইলিশ রক্ষায় মাছ ধরা বন্ধ রাখার ফলে জেলেরা আর্থিক সংকটে পড়েন। তাই এ সময়ে তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, বরিশালের ঐতিহ্যবাহী ইলিশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। মৎস্যজীবীদের সার্বিক সহযোগিতার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থানে সরকার কাজ করছে।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড.মো. শাহাদাৎ হোসেন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মামুন আল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।

সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মাছের উৎপাদন বাড়ানো, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং নিরাপদ মাছ উৎপাদনে মৎস্যজীবী ও চাষিদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

সভায় স্বাগত বক্তব্য দেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী ও জেলেরা।

উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ঝালকাঠিতে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এর অংশ হিসেবে সভা-সেমিনার, সচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শন, নৌকা বাইচ ও পুরস্কার প্রদানসহ মৎস্য খাতসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network