1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে পরিবেশ অধিদপ্তরে বন্ধ পানির মান পরীক্ষা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি রিপন সম্পাদক সুমন বরিশালে পরিবেশ অধিদপ্তরে বন্ধ পানির মান পরীক্ষা ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতার নামে মামলা ‘আমি পেশাদার চোর নই’—চিরকুট লিখে গ্যাস সিলিন্ডার ফেরত অস্ত্র হাতে ভাইরাল সেই ছাত্রদল নেতাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিল পুলিশ গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের ধকল, ব্যাহত শিক্ষার্থীদের পড়াশোনা বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল! আমরা বেদায়াত, কুফর ও বাতিলের বিরুদ্ধে ; এদের সাথে আমাদের কোনো আপোষ নাই -ছারছীনার পীর ছাহেব স্কুল শেষে বাড়ি ফেলা হলো না শিশু জিসানের পরকীয়া করায় পদ গেল জামায়াত নেতার

বরিশালে পরিবেশ অধিদপ্তরে বন্ধ পানির মান পরীক্ষা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিভাগে পরিবেশ অধিদপ্তরের গবেষণাগারে যন্ত্রপাতির ত্রুটির কারণে প্রায় ৩ বছর ধরে বন্ধ পানির মান পরীক্ষা। এরই মাঝে বর্ষার শুরু থেকে বিভাগে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপ বাড়ায় স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ছে উদ্বেগ। কর্মকর্তারা বলছেন, মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষায় ২০১০ সালে বরিশাল পরিবেশ অধিদপ্তরে স্থাপন করা হয় গবেষণাগার। পরিমাপ করা শুরু হয় পানি, বাতাস ও শব্দের দূষণ। তবে তিন বছর ধরে যন্ত্রপাতির ত্রুটির কারণে বন্ধ পানির মান পরীক্ষা।

এর মাঝেই ২০২৪ সালের শেষ দিকে নথুল্লাবাদে নতুন ভবনে স্থানান্তর করা হয় দপ্তরটি। তবে এখনো আসেনি নতুন যন্ত্রপাতি। এর আগে বিভিন্ন সময় নগরী ও উপজেলা পর্যায়ে খাবার পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া পাওয়া যায়। দীর্ঘদিন মান পরীক্ষা বন্ধ থাকায় বর্তমানে এ নিয়ে উদ্বেগে স্থানীয়রা।

বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, ‘৫১টি যন্ত্রপাতির তালিকা ঢাকায় পাঠানো হয়েছে। এখন প্রকল্প অনুমোদনের স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক মো. রেফায়াতুল হায়দার বলেন, ‘জুলাই মাসে বরিশাল বিভাগে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত হাজার।’ বিভাগজুড়ে ডায়রিয়া ছাড়াও চর্মরোগসহ পানিবাহিত রোগের বিস্তারের কারণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নগরবাসীর।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network