1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি বরিশালে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা হাঁস-মুরগির দোকানের নাম “বরিশাল ম্যারেজ মিডিয়া”র নেপথ্যে! গৌরনদী টিটিসির অনিয়মের সংবাদ ধামাচাঁপায় এআই দিয়ে ‘ভুয়া’ প্রতিবাদ! বরিশালে ক্রিকেট ব্যাট দিয়ে সহপাঠী হত্যা, ৯ বছর পর ১০ বছরের আটকাদেশ মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের লাল শাপলার বিল অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি উপকূলসহ ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্কসংকেত

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে এবং দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করিয়েছেন বরিশালের নবাগত জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার।

আজ বরিশালের গৌরনদী উপজেলার পালরদী মডেল স্কুল এন্ড কলেজে পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন কর্মসূচী শুরুর পূর্বে প্রতিষ্ঠানের শহীদ মিনার প্রাঙ্গনে দাঁড়িয়ে তিনি (জেলা প্রশাসক) শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করিয়েছেন।

এসময় উপস্থিত শিক্ষার্থীরা দেশের প্রতি আনুগত্য, দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলা প্রশাসকের সঙ্গে শপথ বাক্য পাঠ করেন।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, পৌর নির্বাহী কর্মকর্তা হারুনুর রশীদ, প্রেসক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান, প্রভাষক রাজা রাম সাহা সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network