1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার গলাচিপায় স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ পটুয়াখালী জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় দশমিনার মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন নবীজি (সাঃ)-এর জীবনাদর্শ নিয়ে প্রত্যেক ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক -ছারছীনার পীর ছাহেব

বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাবুগঞ্জে দূরপাল্লার একটি বাস থেকে নামার পর ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার।

এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের নতুনহাট এলাকায় তাঁদের আটক করা হয়।TV & Video আটক ব্যক্তিরা হলেন গাইবান্ধার মেহেদী হাসান সজল (২১) ও মাসুদ রানা (২০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ থানার একটি দল নতুনহাট এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে বরিশালগামী একটি দূরপাল্লার বাস থেকে ওই দুই যুবক নামেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাঁদের থামিয়ে সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালায়। এ সময় ব্যাগ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই যুবক গাঁজা বিক্রির উদ্দেশ্যে তা বহন করার কথা জানিয়েছেন। তবে গাঁজার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, এ ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network