1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রদলের দুপক্ষের হাতাহাতি - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রদলের দুপক্ষের হাতাহাতি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বিএনপি আয়োজিত কর্মসূচি ও র‌্যালি চলাকালে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার হাতাহাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল এবং সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনের এলাকায় এসব ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালিতে যোগ দিতে বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন। এ সময় মিছিলের সামনে যাওয়া এবং স্লোগান দেওয়াসহ সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা পরে ধাওয়া-পালটা ধাওয়া ও হাতাহাতি হয়।

দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় সাধারণ নেতাকর্মী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ছাত্রদলের ওয়ার্ড পর্যায়ের বেশ কয়েকজন কর্মী আহত হন। দলীয় কার্যালয় ও অশ্বিনী কুমার টাউন হলের মঞ্চে উপস্থিত বিএনপির সিনিয়র নেতারা তাৎক্ষণিকভাবে হ্যান্ডমাইক নিয়ে উত্তেজিত ছাত্রদলের কর্মী সমর্থকদের শান্ত হওয়ার নির্দেশ দেন।

পরে নেতারা ও ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিশৃঙ্খলাকারী গ্রুপগুলোকে সরিয়ে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল র‌্যালি ও কর্মসূচি সম্পন্ন করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন ইসলাম বলেন, সৃষ্টি হওয়া সামান্য উত্তেজনা তাৎক্ষণিকভাবে নিরসন করা হয়েছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network