1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় বিদেশি পিস্তলসহ বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

ভোলায় বিদেশি পিস্তলসহ বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার দৌলতখানে বসতঘর থেকে একটি বিদেশি পিস্তলসহ নাহিদ নামের বহিষ্কৃত এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নানের ছেলে। নাহিদ দৌলতখান উপজেলা ছাত্রদলের আওতাধীন ৩নং চরপাতা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার দিকে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল আলমের নেতৃত্বে পুলিশের একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী দলে ছিলেন উপপরিদর্শক (এসআই) রাকিব ও জিয়াউদ্দিন আহমেদ। অভিযানকালে নাহিদের বসতঘর তল্লাশি করে একটি চাইনিজ পিস্তল (টাইপ-৫৪) উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে নাহিদের বিরুদ্ধে দৌলতখান থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল আলম জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা জেলা পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network