বানারীপাড়ায় সেবা সংঘ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন
আপডেট সময় :
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
বানারীপাড়ায় সেবা সংঘ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন
মোঃ সাদ্দাম হোসেন : বরিশালের বানারীপাড়া উপজেলায় অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বানারীপাড়া সেবা সংঘ ফাউন্ডেশন’-এর ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সংগঠনের প্রতিষ্ঠাতা মো. আবু সুফিয়ানকে আহ্বায়ক এবং মো. জাহিদুল ইসলাম রুবেলকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মো. আরিফুল ইসলাম, মো. বেল্লাল হোসেন, মো. সুমন তালুকদার, মো. আল-আমিন ও মো. মুরাদ খান। সংগঠনের প্রতিষ্ঠাতা ও নবনির্বাচিত আহ্বায়ক মো. আবু সুফিয়ান বলেন, ‘বানারীপাড়া সেবা সংঘ ফাউন্ডেশন’ একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে মানুষের সার্বিক সহযোগিতাসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সংগঠনটি ভূমিকা...
মোঃ সাদ্দাম হোসেন : বরিশালের বানারীপাড়া উপজেলায় অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বানারীপাড়া সেবা সংঘ ফাউন্ডেশন’-এর ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সংগঠনের প্রতিষ্ঠাতা মো. আবু সুফিয়ানকে আহ্বায়ক এবং মো. জাহিদুল ইসলাম রুবেলকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মো. আরিফুল ইসলাম, মো. বেল্লাল হোসেন, মো. সুমন তালুকদার, মো. আল-আমিন ও মো. মুরাদ খান।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও নবনির্বাচিত আহ্বায়ক মো. আবু সুফিয়ান বলেন, ‘বানারীপাড়া সেবা সংঘ ফাউন্ডেশন’ একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে মানুষের সার্বিক সহযোগিতাসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সংগঠনটি ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বেকারত্ব দূরীকরণ ও অসহায় মানুষের স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন স্বাবলম্বী প্রকল্প গ্রহণ করা হবে। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সংগঠনের ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে—বৃক্ষরোপণ কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, ঈদুল ফিতরে ঈদসামগ্রী বিতরণ, রমজান মাসে ইফতারসামগ্রী বিতরণ, ঈদুল আজহায় ঈদসামগ্রী বিতরণ, স্বাবলম্বী প্রকল্প বাস্তবায়ন, শিক্ষাসামগ্রী বিতরণ, স্বাস্থ্যসেবামূলক উপকরণ বিতরণ, কারিগরি শিক্ষায় সহযোগিতা এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।
নবগঠিত কমিটির সদস্যরা জানান, ‘একে অন্যের হাত ধরি, দারিদ্র্যমুক্ত সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বানারীপাড়া সেবা সংঘ ফাউন্ডেশন ভবিষ্যতে মানবকল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে। সংগঠনের নেতৃবৃন্দ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।