1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার ও বাল্কহেড জব্দ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
শেখ হাসিনার কবরও বাংলার মাটিতে হবে না বরগুনায় এনসিপি নেতারা চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতিবাদ গলাচিপায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার ও বাল্কহেড জব্দ ফেসবুকে প্রধানমন্ত্রী নিয়ে কটূক্তির অভিযোগে ভোলায় মামলা বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান হজের বিমান ভাড়া কমেছে, ২০২৩ সালের খরচের তদন্ত চান ধর্মমন্ত্রী সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, সবার বা‌ড়ি সি‌লে‌টে পটুয়াখালীতে ৮ কেজির দাতিনা মাছ ৪০ হাজার টাকায় বিক্রি বরিশাল-ঢাকা মহাসড়কে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার, প্রশ্নের মুখে সওজ

বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার ও বাল্কহেড জব্দ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানে ব্যবহৃত দুটি ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন বাউফল উপজেলার কেশবপুর এলাকার লতিফ হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (২৫), নিবদী গ্রামের আব্দুল জলিলের ছেলে জাহিদুল ইসলাম (২২) এবং ভোলা জেলার ভেদুরিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে ফারুক মোল্লা (৪২)।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। সহকারী কমিশনার (ভূমি) জানান, অবৈধভাবে মাটি ও বালু কাটা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network