1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা পিরোজপুরে ফ্রিজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪ বিদ্যালয় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত গ্রিনলাইন পরিবহনের ৫ বাস আটক, দাবি আদায় করলেন ববি শিক্ষার্থীরা

বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে মাদক মামলায় পলাতক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একই মামলার আরও তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বরিশাল বিভাগীয় বিশেষ জজ ও দায়রা জজ আবু জাফর মো. নোমান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন তিনি।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. ইদ্রিস আলী ঝিনাইদাহের কালিগঞ্জ এলাকার বাসিন্দা। অপর তিনজন হলেন- গোপালগঞ্জের মাঠবারিয়া গ্রামের আমিনুর রহমান, মোহাম্মদ জাহিদুল ইসলাম ওরফে রিপন খান এবং কামাল হাওলাদার।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী প্রদীপ কুমার ভক্ত মামলার বরাতে বলেন, ২০১৫ সালের ১৬ মার্চ আগৈঝড়া থানার ফুলশ্রী গ্রাম থেকে ১২৫ বোতল ফেন্সিডিল ও ১০১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক চার মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‌্যাব-৮।

একই দিন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন র‌্যাব-৮ এর সাবেক ডিএডি মো. আনোয়ার হোসেন। একই বছরের ২০ এপ্রিল তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক আক্কাস আলী। আদালত ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন।

বেঞ্চ সহকারী বলেন, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। টাকা পরিশোধ না করলে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তাছাড়া অপর তিন আসামিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network