1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্য সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলার রহমতপুর ইউনিয়নের পূর্ব লোহালিয়া বেদে পাঠশালা প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মান্না ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. নাসরীন জোবায়দা আকতার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুন নাহার ও হোসনে আরা বানু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রহমান সন্যামত এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুর রহমান।
এ ছাড়া সভায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, রহমতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, সংরক্ষিত নারী সদস্য মোসা. রহিমা বেগম, ইউপি সদস্য মো. জামাল হোসেন পুতুলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সাক্ষরতা মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম ভিত্তি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় এনে একটি জ্ঞানভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network