1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে ফ্রিজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪ বিদ্যালয় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত গ্রিনলাইন পরিবহনের ৫ বাস আটক, দাবি আদায় করলেন ববি শিক্ষার্থীরা ইউপি নির্বাচনে সারা দেশে প্রার্থী দেবে এনসিপি: সারজিস আলম ভোলায় আড়াই কেজি ওজনের রাজা ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি শেখ হাসিনার কবরও বাংলার মাটিতে হবে না বরগুনায় এনসিপি নেতারা চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতিবাদ গলাচিপায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিভাগীয় কমিশনারের আকস্মিক পরিদর্শনে কর্মস্থলে অনুপস্থিত ও সরকারি কার্যালয় তালাবদ্ধ রাখার অভিযোগে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ওই অফিসের আরও দুই কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় উপ-সহকারী ভূমি কর্মকর্তাসহ কোনো কর্মকর্তা-কর্মচারীকে অফিসে পাওয়া যায়নি।

এমনকি কার্যালয়টিও ছিল তালাবদ্ধ। পরে স্থানীয় নৈশপ্রহরী এসে সকাল সাড়ে ৯টার দিকে অফিসের তালা খুলে দেন। এ সময় বিভাগীয় কমিশনার অফিসের আশপাশের স্থানীয় বাসিন্দা ও পাশের একটি মুদি দোকানের কর্মচারীর সঙ্গে কথা বলেন। স্থানীয়রা তাঁকে জানান, ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সাধারণত সকাল ১০টা থেকে সাড়ে ১০টার আগে কর্মস্থলে আসেন না।

বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, ‘কাউকে না জানিয়ে সরকারি অফিসের কার্যক্রম দেখতে সকাল ৯টায় শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে যাই। সেখানে গিয়ে দেখি অফিস তালাবদ্ধ এবং কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নেই। অফিস প্রধান হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের এ ধরনের অনুপস্থিতি দায়িত্ব পালনে চরম অবহেলার বহিঃপ্রকাশ।’

তিনি বলেন, নির্ধারিত কর্মসময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং সরকারি কার্যালয় তালাবদ্ধ রাখা গুরুতর অপরাধ। এ কারণে উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অফিস সহায়ক মো. মাহবুবুর রহমান ও মনোতোষ হালদারকে তিন কার্যদিবসের মধ্যে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণ দর্শাতে বলা হয়েছে। তাঁদের জবাব সন্তোষজনক না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঝালকাঠির জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম বলেন, বিভাগীয় কমিশনারের পরিদর্শনের সময় শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে উপ-সহকারী কর্মকর্তাসহ কাউকে পাওয়া যায়নি এবং অফিসটি তালাবদ্ধ ছিল।

বিষয়টি সরকারি দায়িত্ব পালনে চরম অবহেলার প্রমাণ। এ কারণে উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সুপারিশ করে জেলা প্রশাসকের কাছে পত্র পাঠানো হয়। মঙ্গলবার বিকেলেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ আরও জানান, সরকারি দপ্তরগুলোতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে। তবে এসব পরিদর্শনের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা হবে।

এ ধরনের নজরদারি বাড়ানো হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত হবে এবং সেবাপ্রার্থীরা হয়রানি ও ভোগান্তি ছাড়াই কাঙ্ক্ষিত সেবা পাবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network