1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সরকারি চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বৃদ্ধির প্রতিবাদ, ববিতে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সরকারি চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বৃদ্ধির প্রতিবাদ, ববিতে মানববন্ধন

  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা লিখিত ও মৌখিক পরীক্ষায় নম্বরের ভারসাম্যপূর্ণ বণ্টন নিশ্চিত করা, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং মেধার যথাযথ মূল্যায়নের দাবি জানান। একই সঙ্গে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে ববির আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমন আলী বলেন, আমরা চাই দেশের সব নাগরিকের চাকরিতে সমান অধিকার থাকবে। আমরা কোনো সরকারের বিপক্ষে নই, কোনো ভাইভারও বিপক্ষে নই। আমরা সরকারের এই হঠকারী সিদ্ধান্তের বিপক্ষে। বছরের পর বছর পড়াশোনা করে চাকরির প্রস্তুতি নেওয়ার পর এমন সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজ বলেন, অনতিবিলম্বে সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। তা নাহলে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে আরও ক্ষোভ তৈরি হবে।

গত ৬ সেপ্টেম্বর মন্ত্রণালয়, বিভাগ এবং এর আওতাধীন দপ্তর-সংস্থায় ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষায় সমান ৫০ নম্বর রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি। এরপর থেকেই সিদ্ধান্তটির প্রতিবাদে বিভিন্ন স্থানে আন্দোলন করছেন চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network