1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে মহাসড়কের পাশে গড়ে তোলা অবৈধ ভবন অপসারণের কাজ শুরু - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি পরিবেশ ও প্রাণিদের প্রতি যত্নশীল হতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ লং মার্চ দিয়ে বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধান সম্ভব নয় : প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা আটক মুলাদীতে জমিসংক্রান্ত বিরোধে কুপিয়ে ও পিটিয়ে ১০ জনকে জখম বরিশালে মহাসড়কের পাশে গড়ে তোলা অবৈধ ভবন অপসারণের কাজ শুরু ১৫ লক্ষ টাকার বিনিময়ে চরফ্যাশনে গায়েবী উপাধ্যক্ষ নিয়োগ বানিজ্যের অভিযোগ! ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা বর্ষা এলেই ভাঙনের কবলে কুয়াকাটা সমুদ্রসৈকত, নেই কার্যকর পদক্ষেপ

বরিশালে মহাসড়কের পাশে গড়ে তোলা অবৈধ ভবন অপসারণের কাজ শুরু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কথা রাখলেন বরিশালের নগর প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। মহানগরীর মধ্যে দিয়ে চলে যাওয়া বরিশাল-ফরিদপুর-ঢাকা জাতীয় মহাসড়কের নবগ্রাম রোড-চৌমহনী লেকের পাড়ে অবৈধভাবে গড়ে তোলা দ্বিতল ভবনটি ভাঙার কাজ শুরু করেছে নগর প্রশাসন। সাবেক নগর পরিষদের এ অবৈধ দ্বিতল ভবনটি ছাড়াও পাশেই গড়ে তোলা কথিত শিশু পার্কটি এলাকাবাসীর জন্য মরন ফাঁদ হয়ে উঠেছিল।

গত মাসেই সাবেক সিটি মেয়রের মায়ের নামে গড়ে তোলা ‘শাহানারা বেগম পাকর্’টি অপসারনের পরে বুধবার রাত থেকে ঝুকিপূর্ণ দ্বিতল ভবনটিও ভাঙার কাজ শুরু করেছে নগর প্রশাসন। ফলে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সাবেক নগর প্রশাসন সম্পূর্ণ বেআইভাবে জনগনের করের প্রায় সাড়ে ১৬ কোটি টাকা অপচয় করে দেশের ৮ নম্বর জাতীয় মহাসড়কটির ওপর কথিত ঐ শিশু পার্ক সহ পাশেই অবৈধ দ্বিতল ভবনটি গড়ে তোলে।

এমনকি পার্ক ও দ্বিতল ভবনটির মাঝে সিটিকরপেরশেনের শতাব্দী প্রাচীন একটি সংযোগ সড়ক ও বন্ধ করে দেয় তৎকালীন নগর প্রশাসন। ফলে নগরীর আদি রাজকুমার ঘোষ রোডটির পশ্চিম পাশে বসবাসরত কয়েক হাজার মানুষের চলাচলের পথ রুদ্ধ করে তৎকালীন নগর প্রশাসন। অথচ নগরবাসীর চলাচলের পথ সুগম করা সহ সড়কের যথাযথ রক্ষণাবেক্ষনই একটি জনবান্ধব নগর প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব।

জুলাই বিপ্লবের পরে ’২৪-এর ৫ আগষ্ট বিকেলেই উৎফুল্ল ছাত্র-জনতা স্বতস্ফুর্তভাবে এ অবৈধ পার্কটি ভেঙে ফেলে। পরবর্তিতে অবৈধ দ্বিতল ভবনটির একটি অংশও ভেঙে ফেলে ছাত্র-জনতা। ফলে ভবনটি অনেকটাই ঝুকিপূর্ণ অবস্থায় ছিল।

এলাকাবাসীর তরফ থেকে বিষয়টি নিয়ে সিটি প্রশাসকের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি এ অবৈধ ভবন সহ বিধ্বস্ত পার্ক অপসারন করে দখলকৃত জমি সড়ক ও জনপথ অধিদপ্তরকে ফিরিয়ে দেয়ার অঙ্গিকার করেছিলেন।

সে আলোকে গত মাসেই অবৈধ পার্কটির সব স্থাপনা অপসারন করে জমি অবমুক্ত করা হয়েছে। অবশিষ্ট ছিল অবৈধ ভবনটি। সেটির ভাঙার কাজও শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পুরো ভবনটির সব অবৈধ অবকাঠামো অপসারনের লক্ষ্যে নগর ভবন কাজ করছে বলে দায়িত্বশীল সূত্রে বলা জানিয়েছে ।

অপরদিকে সড়ক ও জনপথ অধিদপ্তর ইতোমধ্যে অবৈধ পার্কটির স্থান সহ গড়িয়ার পাড় থেকে দপদপিয়া সেতুর টোল প্লাজা পর্যন্ত জাতীয় মহাসড়কটির ১১ কিলোমিটার অংশ প্রশস্তকরণ সহ কার্পেটিং কাজের জন্য দরপত্র আহবান করছে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network