1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম

বাকেরগঞ্জ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে নৃশংসভাবে নিহত ভ্যানচালক সুমন সিকদারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে সর্বস্তরের জনগণ। জড়িতদের রক্ষায় প্রশাসনের ঢিলেঢালা ভূমিকার অভিযোগ তুলে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে স্থানীয় বিএনপি ও ভুক্তভোগী পরিবার। বেঁধে দেওয়া সময়ের মধ্যে আসামিরা গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কবাই ইউনিয়নের চৌমাথা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল থেকে এ আলটিমেটাম দেওয়া হয়।

সংবাদ সম্মেলন শেষে কবাই চৌমাথা এলাকা থেকে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হত্যাকারীদের অবিলম্ব গ্রেপ্তারের দাবিতে উত্তাল স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন নিহতের মা মনোয়ারা বেগম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাওসার হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক মনিরুল হাসান, জাকির হাওলাদার এবং বাবু মৃধা।

সভাপতি কামরুল হাসান রুবেল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় নিরীহ ভ্যানচালক সুমনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। নির্মম এই হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি, যা অত্যন্ত দুঃখজনক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘাতকদের গ্রেপ্তার না করা হলে প্রশাসনের চরম ব্যর্থতা তুলে ধরে রাজপথে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ছেলের শোকে কাতর মা মনোয়ারা বেগম অশ্রুসজল কণ্ঠে ঘটনার বিবরণ দিয়ে জানান, পরকীয়া সম্পর্কের জেরে মনা তালুকদার তার ছেলের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যায়। সেই পূর্বশত্রুতার জেরে গত বৃহস্পতিবার বাড়ির সামনেই সন্ত্রাসী রিগ্যান হাওলাদার, সুমন শিকদার ও মনা তালুকদার ধারালো অস্ত্র দিয়ে তার ছেলেকে কুপিয়ে হত্যা করে।

তিনি আরও জানান, মর্মান্তিক এ ঘটনার পর থেকে স্থানীয় বিএনপি নেতা কামরুল হাসান রুবেল তাদের পাশে দাঁড়িয়ে আইনি ও নৈতিক সমর্থন দিয়ে যাচ্ছেন। তিনি অনতিবিলম্বে পুত্রের ঘাতকদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির জোর দাবি জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network