1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিগগিরই শেষ হচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো দরকার নেই: পেজেশকিয়ান বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন রায়পাশা-কড়াপুর থেকে আ’লীগ কর্মী রাকিব খান আটক বাবুগঞ্জে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মহিপুরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সম্মেলন বাস্তবায়ন কমিটির সভা পদ্মা নদীতে নৌকাডুবি, শিশুসহ ১১ জনকে উদ্ধার করেছে বিএসএফ বিনা টিকিটে দীর্ঘদিন ট্রেন ভ্রমণ, ভুল বুঝে রেলকে দিলেন ২৫ হাজার টাকা প্রেমের টানে রংপুরে চীনা তরুণ, বিয়ের আগে হয়েছেন ধর্মান্তরিত আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ২১১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৬৯ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল বিভাগের পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় ১৩ জন, পটুয়াখালীতে ১৫ জন, পটুয়াখালীর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, ভোলায় ১৬ জন, পিরোজপুরে ৬৪ জন, বরগুনায় ২৭ জন, ঝালকাঠিতে ৪২ জন এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশালে ১০ জন, পটুয়াখালীতে ৬ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, ভোলায় ১০ জন, পিরোজপুরে ৪৩ জন, বরগুনায় ২৪ জন, ঝালকাঠিতে ৫২ জন এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বরিশাল বিভাগে মোট ৮ হাজার ১১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭ হাজার ৫৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫২০ জন।

জেলা ও হাসপাতালভিত্তিক হিসাবে, এ পর্যন্ত বরিশালে ৮২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৮৯ জন ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে ৪০ জন চিকিৎসাধীন। পটুয়াখালীতে ভর্তি ৭৭৬ জনের মধ্যে ৭১৬ জন সুস্থ হয়েছেন, বর্তমানে চিকিৎসাধীন ৬০ জন। পটুয়াখালী শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৩ জন; ছাড়পত্র পেয়েছেন ৩১৭ জন এবং চিকিৎসাধীন ২৬ জন।

ভোলায় মোট ৪৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৩৫ জন ছাড়পত্র পেয়েছেন এবং ৩১ জন চিকিৎসাধীন। পিরোজপুরে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৫ জন, ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৪৩ জন এবং বর্তমানে চিকিৎসাধীন ১১১ জন। এ জেলায় একজনের মৃত্যু হয়েছে।

বরগুনায় এ পর্যন্ত ১ হাজার ১০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৪৪ জন ছাড়পত্র পেয়েছেন এবং ৬৩ জন চিকিৎসাধীন। ঝালকাঠিতে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন; ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮১৫ জন এবং চিকিৎসাধীন ৫০ জন। ঝালকাঠিতে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৫৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪২৫ জন ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে ১৩৯ জন চিকিৎসাধীন। এ হাসপাতালে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, বিভাগে মোট ৮ হাজার ১১৬ ডেঙ্গু রোগীর মধ্যে ৭ হাজার ৫৮৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং ১২ জন মারা গেছেন। ফলে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫২০ জন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network