1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
যুবসমাজকে মাদক ও অপকর্ম থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই-ইউএনও আলী সুজা  - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান গলাচিপায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে হামলার অভিযোগ বাকেরগঞ্জের রাজনীতিতে নতুন বাঁক, ভরপাশার ভবিষ্যতের রূপকার রাজিব হোসেনের সাংবাদিকদের সাথে মতবিনিময় এএসআইকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ, দুজনের বিরুদ্ধে মামলা লংমার্চ থেকে ফেরার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ পটুয়াখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০ বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০৮ অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক ডিবি ও ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫

যুবসমাজকে মাদক ও অপকর্ম থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই-ইউএনও আলী সুজা 

  • আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ “যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও অপকর্ম থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, শারীরিক ও মানসিক বিকাশের জন্য  পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখে, খেলাধুলা মানুষের মধ্যে নিয়মানুবর্তিতা, ধৈর্য ও সহনশীলতা তৈরি করে, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বজায় রাখতে জয়-পরাজয় বড় কথা নয়, খেলার মূল উদ্দেশ্য পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করা, তরুণদের খেলাধুলার মান উন্নয়নে উজিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে”শিকারপুর একতা খেলাঘর কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
১৯ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ টায়, শিকারপুর জি জি মাধ্যমিক বিদ্যালয় মাঠে, যু্ব সমাজের আয়োজনে, বিশেষ অতিথী ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আফম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহবায়ক সাহাবুদ্দিন আকন সাবু, জি জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা সুলতানা, উজিরপুর প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ জাহিদ আলম আরও উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহসিন মিয়া লিটন, সাবেক সহ-সভাপতি সৈয়দ নাজমুল ইসলাম, সদস্য আহাদ সুমন, সোহাগ হাওলাদার, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম আসাদ, খলিলুর রহমান, সাংবাদিক মোস্তফা জামান সুমন বালী, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক হাফিজুর রহমান৷ বামরাইল ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন হোসেন। নজরুল ইসলাম খান, হুমায়ুন খান, আবুল কালাম হাওলাদার, শাহ আলম খান, মহিউদ্দিন খান, সাহিন শরীফ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকবাসী উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন। ফাইনাল খেলায় বসুন্ধরা কিংস ও বন্ধুমহল একাদশ অংশ গ্রহণ করেন।
বসুন্ধরা কিংস ৩-২  গোলে বন্ধুমহল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network