1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে এসআরবির অভিযানে সাজাপ্রাপ্ত আসামী আটক - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

বরিশালে এসআরবির অভিযানে সাজাপ্রাপ্ত আসামী আটক

  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের উজিরপুরে যৌতুকের জন্য গুরুতর জখমের মামলায় ১৪ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে এসআরবি-৮। রোববার বরিশাল নগরীর রুপাতলী এলাকা থেকে মিলন খান নামে ওই আসামীকে আটক করা হয়।

এসআরবি-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিলন খানের বিরুদ্ধে যৌতুকের জন্য গুরুতর জখমের মামলায় বরিশালের উজিরপুর থানায় একটি সাজা ওয়ারেন্ট জারি আছে।

আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় ২০১৭ সালে বিচারক উক্ত আসামীকে ১৪ বছর সশ্রম কারাদন্ডসহ এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ড রায় প্রদান করেন। আসামী অত্যন্ত চতুরতার সাথে দীর্ঘ দিন আত্মগোপনে থাকে।

কিন্তু এসআরবি-৮ বরিশাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে তাকে রোববার নগরীর রূপাতলী এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উজিরপুর থানায় হস্তান্তর করা হয়। মিলন উজিরপুর উপজেলার বৈরকাঠি গ্রামের আলী আহম্মেদ খানের ছেলে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network