1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত ডাকাতি শেষে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্তের বাড়িতে আগুন বাকেরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ববিতে মাইক্রোপ্লাস্টিক দূষণ শনাক্তে নতুন গবেষণাগার বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণে তিন দিনের মাঠ সংযুক্তি উজিরপুরে আদালতের মাধ্যমে একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ আগামীকাল বরিশালে মাপে কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা বরিশালে চাঁদাবাজি বন্ধের আশ্বাসে ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

বাকেরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

 বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জ পৌর এলাকায় জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ও সরকারি/জনসাধারণের ব্যবহারের স্থান দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার সকাল ১১ টায় পৌরসভার সদর রোড এলাকায় এ উচ্ছেন অভিযান পরিচালনা করা হয়।  অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্রজ্যোতি বড়াল।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন পৌর নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম। সরকারি কমিশনার ভূমি অভ্রজ্যোতি বড়াল বলেন, উচ্ছেদকৃত স্থানসমূহ জনসাধারণের চলাচল ও স্বাভাবিক ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা হবে।

উচ্ছেদকৃত স্থানে পুনরায় কোনো দোকান, স্থাপনা বা অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে সতর্ক করা হলো। পুনরায় অবৈধভাবে দখল বা স্থাপনা নির্মাণের চেষ্টা করা হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌর বাজার গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network