1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ববিতে মাইক্রোপ্লাস্টিক দূষণ শনাক্তে নতুন গবেষণাগার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত ডাকাতি শেষে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্তের বাড়িতে আগুন বাকেরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ববিতে মাইক্রোপ্লাস্টিক দূষণ শনাক্তে নতুন গবেষণাগার বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণে তিন দিনের মাঠ সংযুক্তি উজিরপুরে আদালতের মাধ্যমে একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ আগামীকাল বরিশালে মাপে কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা বরিশালে চাঁদাবাজি বন্ধের আশ্বাসে ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

ববিতে মাইক্রোপ্লাস্টিক দূষণ শনাক্তে নতুন গবেষণাগার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মাইক্রোপ্লাস্টিক দূষণ শনাক্তকরণ ও এর পরিবেশগত প্রভাব নিয়ে গবেষণাকে এগিয়ে নিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উদ্বোধন করা হলো মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার। এ গবেষণাগারে মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণে ফোরিয়ার-ট্রান্সফর্ম ইনফ্রারেড (এফটিআইআর) ইমেজিং প্রযুক্তি ব্যবহার করা হবে।

আজ মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে এ গবেষণাগারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মামুন অর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষণার ক্ষেত্রে এই উদ্যোগ একটি নতুন দ্বার উন্মোচন করেছে। উপকূলীয় অঞ্চলে যে প্লাস্টিক দূষণ, সেটা নির্ণয়ের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় প্রথম কাজ শুরু করছে।

মামুন অর রশিদ বলেন, এই গবেষণা কার্যক্রম অব্যাহত থাকলে শুধু বরিশাল নয়, পুরো উপকূলীয় অঞ্চলে এ ধরনের গবেষণা ও সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে গবেষণার ক্ষেত্রে বরিশাল বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। মাইক্রোপ্লাস্টিক মানুষের জীবন ও পরিবেশের ওপর যে ক্ষতিকর প্রভাব ফেলছে, গবেষণার মাধ্যমে তা জাতির সামনে তুলে ধরার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের উপব্যবস্থাপক হালিমা বেগম। বিশেষ অতিথি ছিলেন টেকনোওয়ার্থ অ্যানালিটিক্যাল লিমিটেডের নির্বাহী পরিচালক আসিফ চৌধুরী। এ ছাড়া রসায়ন বিভাগের চেয়ারম্যান মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট গবেষক, শিক্ষক উপস্থিত ছিলেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন স্পেকট্রালিটি সায়েন্টিফিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ফিল্ড সার্ভিস বিশেষজ্ঞ অমিত বি. রানে।

জানা গেছে, নতুন এই গবেষণাগারে আধুনিক এফটিআইআর ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন পরিবেশগত নমুনায় থাকা মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ও বিশ্লেষণ করা হবে। অনুষ্ঠানে গবেষক ও সংশ্লিষ্টদের জন্য মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণে এফটিআইআর প্রযুক্তির ব্যবহার নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করেন, নতুন এ গবেষণাগার উপকূলীয় পরিবেশ, সামুদ্রিক সম্পদ এবং মানুষের জীবনে মাইক্রোপ্লাস্টিকের প্রভাব নিয়ে ভবিষ্যৎ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network