1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিভাগীয় কমিশনার-রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

বরিশালে বিভাগীয় কমিশনার-রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, “হঠাৎ করে বিকট শব্দে আতঙ্কিত হয়ে তাকিয়ে দেখি, কিছু লোক ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে পালিয়ে যাচ্ছে। তারা গড়িয়ার পাড়ের দিক থেকে এসে ককটেল ফাটিয়ে কেউ নথুল্লাবাদ এবং কেউ লাদেন সড়ক হয়ে পালিয়ে যায়।”

ঘটনাস্থলে থাকা বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আনিসুর রহমান বলেন, “একটা বিকট শব্দের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখানে রাস্তার মধ্যে কিছু বিস্ফোরণের আলামত দেখছি।

এটি কিসের শব্দ ছিল সেটার উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে আশে পাশে কোনো আলামত পাওয়া যায়নি। ওই এলাকার সিসিটিভি ভিডিও পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, এখানে একটা মিছিলের খবরও পাওয়া গেছে। তবে কোন দল বা গোষ্ঠী মিছিল করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network