1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধামাচাপার চেষ্টার অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

বরিশালে ধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধামাচাপার চেষ্টার অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় এক বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনায় জড়িতদের নাম প্রকাশে আসার পর বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা বৃদ্ধা মা কিছুদিন আগে তাঁর বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ করেন।

পরে চিকিৎসকের কাছে নিলে ওই তরুণীর সাত মাসের অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর ওই তরুণী তার মায়ের কাছে ইঙ্গিতে অভিযুক্তদের নাম জানান।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগী পরিবার বিচারের আশায় প্রায় ১৫ দিন ধরে স্থানীয় গণ্যমান্যদের দ্বারে দ্বারে ঘুরছে। কিন্তু বিষয়টি নিয়ে দরকষাকষি ও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

সরেজমিনে গিয়ে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। তাঁরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে হরিনাথপুর ইউনিয়ন বিএনপির কর্মী আব্দুস ছাত্তার মাঝি বলেন, ‘একজন প্রতিবন্ধী তরুণীর অসহায়ত্বের সুযোগে এমন অপরাধমূলক কর্মকাণ্ড অত্যন্ত ন্যক্কারজনক।

দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ছাড়া নিরাপত্তাহীনতায় ভোগা পরিবারটির পাশে দাঁড়াতে মানবাধিকার সংস্থা, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ করা উচিত।’

এ ব্যাপারে জানতে চাইলে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, বিষয়টি তিনি এখনো অবগত নন। তবে লিখিত কিংবা মৌখিক অভিযোগ বা তথ্য পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network