1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সাবেক স্বামীর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে স্কুলশিক্ষিকা গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বাবুগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে দুই জেলে আটক ‘ক্যাম্পাসে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর বাইরে ভিসি সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত ফেরাতে সহযোগিতার আহ্বান ঢাকার নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানির ঘটনায় সরকারের নিন্দা স্কুল বাসের চাকায় পিষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মনপুরায় অভিযানে বরফ বোঝাই ১৬ ট্রলার জব্দ আজারবাইজানে হিজাব নিয়ে বিতর্ক, স্কুলে বিক্ষোভ ও ক্লাস বর্জন আগৈলঝাড়ার ওসি মাসুদ খান বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

বরিশালে সাবেক স্বামীর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে স্কুলশিক্ষিকা গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরে সাবেক স্বামীর আপত্তিকর ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগে করা সাইবার আইনের মামলায় এক স্কুলশিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে নগরীর দুর্গাবাড়ির পোল এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বন্দর থানার এসআই নিবাস চন্দ্র মিস্ত্রি। গ্রেপ্তার রওনক বিনতে নূর রিপা (৩৫) ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডপাশা গ্রামের নুরুল ইসলাম তালুকদারের মেয়ে। তিনি নলছিটির অনুরাগ দড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

এসআই নিবাস চন্দ্র মিস্ত্রি বলেন, গ্রেপ্তারের পর রওনককে আদালতে পাঠানো হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জান্নাতুল মিম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আদালতের বকশি মো. হারুন।

রওনকের সাবেক স্বামী মিজানুর রহমানের অভিযোগ, বিচ্ছেদের পরও তার ব্যক্তিগত ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাকে হয়রানি করা হয়। এসব ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়েও কাবিননামার টাকার চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগও করেন তিনি।

এ ঘটনায় ৩১ অগাস্ট ট্রাইব্যুনালে মামলা করেন মিজানুর রহমান। ট্রাইব্যুনালের নির্দেশে বন্দর থানায় মামলাটি নথিভুক্ত করে পুলিশ তদন্ত করছে। মিজানুর রহমান ও রওনকের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০২৫ সালে বনিবনা না হওয়ায় আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাদের বিচ্ছেদ হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network