1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আগৈলঝাড়ার ওসি মাসুদ খান বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ! বাকেরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় গ্রাম পুলিশদের ইউএনও’র বিশেষ নির্দেশনা গলাচিপার গোলখালী সমুদ্রগামী জেলেদের মাঝে বিনামূল্যে বরাদ্ধকৃত চাল বিতরণ গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

আগৈলঝাড়ার ওসি মাসুদ খান বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান।

সেপ্টেম্বর মাসের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন তিনি। এছাড়া একই মাসে শ্রেষ্ঠ মাদক উদ্ধারে কার্যক্রমে ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে দেয়া হয় সনদপত্র।

মঙ্গলবার (অক্টোবর) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান এ সম্মাননা প্রদান করেন। জেলা পুলিশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সেবা কার্যক্রম ও প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া থানায় দায়িত্ব গ্রহণের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছেন ওসি মোহাম্মদ মাসুদ খান।

পুরস্কার গ্রহণের পর ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, এই সাফল্য অর্জন কোনো একক ব্যক্তির নয়। এটি আগৈলঝাড়া থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যদের পরিশ্রম, পেশাদারিত্ব ও সততার ফল এবং এই এলাকার সকল মানুষের সহযোগিতা।

তিনি জানান, গত সেপ্টেম্বর মাসে উপজেলাবাসীর সহযোগিতায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২১৭ পিচ ইয়াবা, ৫৪০ গ্রাম গাঁজা ও প্রায় ২০ লিটার দেশী মদ উদ্ধার করা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৭৫টি মামলায় আসামি করা হয়েছে ৭০ জনকে। থানা পুলিশের এই অভিযানে ৬৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি বলেন, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং আগৈলঝাড়াবাসীর সার্বিক সহযোগিতা ও আস্থার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করা সম্ভব হচ্ছে। এ সম্মান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

 

তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং অপরাধমুক্ত আগৈলঝাড়া গড়ার লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা পুলিশের কর্মকর্তারা জানান, আগৈলঝাড়া থানার এই সাফল্য জেলার অন্যান্য ইউনিটের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network