1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাবুগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে দুই জেলে আটক ‘ক্যাম্পাসে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর বাইরে ভিসি সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত ফেরাতে সহযোগিতার আহ্বান ঢাকার নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানির ঘটনায় সরকারের নিন্দা স্কুল বাসের চাকায় পিষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মনপুরায় অভিযানে বরফ বোঝাই ১৬ ট্রলার জব্দ আজারবাইজানে হিজাব নিয়ে বিতর্ক, স্কুলে বিক্ষোভ ও ক্লাস বর্জন আগৈলঝাড়ার ওসি মাসুদ খান বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা

  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে বরিশালের বাবুগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ২টায় উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক ও রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি দুলাল চন্দ্র শাহা এবং রহমতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সুমন সিকদার।
এ ছাড়া সভায় বাবুগঞ্জে কর্মরত সাংবাদিক, ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন। সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network