1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বাবুগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে দুই জেলে আটক ‘ক্যাম্পাসে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর বাইরে ভিসি সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত ফেরাতে সহযোগিতার আহ্বান ঢাকার নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানির ঘটনায় সরকারের নিন্দা স্কুল বাসের চাকায় পিষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মনপুরায় অভিযানে বরফ বোঝাই ১৬ ট্রলার জব্দ আজারবাইজানে হিজাব নিয়ে বিতর্ক, স্কুলে বিক্ষোভ ও ক্লাস বর্জন আগৈলঝাড়ার ওসি মাসুদ খান বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি

  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর তারাবাড়ি শ্রী শ্রী দূর্গা মাতা ঠাকুরানীর মন্দির পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় মন্দিরটি পরিদর্শন করেন ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিনিয়র পুলিশ সুপার মোঃ মুছা, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সৌমেন কুমার বাইন ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রব মিয়া,শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মাহাবুব ধলু, মন্দির পূজা কমিটির সভাপতি দেবাশীষ দাস ও সাধারণ সম্পাদক সমির দাস উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না, সাবেক সাধারন সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু, সদস্য সচিব মোঃ জুনায়েদ খান সিয়াম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল কাসেম সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার ইউপি সদস্য রিতা রানী দাস সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি এ সময় গুরুত্ব পায়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network