1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গ্রাম পুলিশকে দায়িত্ব পালনে আরও গতিশীল হওয়ার আহ্বান এমপি জয়নুল আবেদীনের - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন ঝালকাঠিতে পেঁপের বাম্পার ফলন, কম দামে লোকসানে কৃষক মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজ মন্দিরে অভিনেত্রী পূজা চেরী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দেবালয় পূজামণ্ডপ কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

গ্রাম পুলিশকে দায়িত্ব পালনে আরও গতিশীল হওয়ার আহ্বান এমপি জয়নুল আবেদীনের

  • আপডেট সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল): গ্রাম পুলিশকে দায়িত্ব পালনে আরও গতিশীল ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
সোমবার (১৯ অক্টোবর) বরিশালের বাবুগঞ্জে ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এমপি জয়নুল আবেদীন বলেন, গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তাঁদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। স্থানীয় প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সোমবার সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে কর্মরত ৫৬ জন গ্রাম পুলিশের প্রত্যেককে একটি করে বাইসাইকেল ও পোশাক দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহমেদ খান, সদস্যসচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহ্বায়ক মো. সামসুল আলম ফকির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না এবং বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।
বাবুগঞ্জ উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান শিমুল সিকদার, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম হাওলাদার, উপজেলা ছাত্রদলের সভাপতি দুলাল চন্দ্র শাহা ও মো. আতিক আল আমীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং গ্রাম পুলিশের সদস্যরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network