1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
প্রায় ৩ লাখ বছর আগের মানুষের চেহারা ফুটিয়ে তুললেন গবেষকেরা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন ঝালকাঠিতে পেঁপের বাম্পার ফলন, কম দামে লোকসানে কৃষক মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজ মন্দিরে অভিনেত্রী পূজা চেরী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দেবালয় পূজামণ্ডপ কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রায় ৩ লাখ বছর আগের মানুষের চেহারা ফুটিয়ে তুললেন গবেষকেরা

  • আপডেট সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মানুষের আদি ইতিহাস ও পূর্বপুরুষদের শারীরিক গঠন সম্পর্কে জানতে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন বিজ্ঞানীরা। এবার মরক্কো থেকে উদ্ধার হওয়া জীবাশ্মের সহায়তায় প্রায় ৩ লাখ ১৫ হাজার বছর আগের মানুষের মুখাবয়ব ডিজিটাল প্রযুক্তিতে পুনর্নির্মাণ করেছেন গবেষকেরা। হেরিটেজ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় আদি হোমো স্যাপিয়েন্সের সম্ভাব্য চেহারা তুলে ধরা হয়েছে।

মরক্কোর জেবেল ইরহুদ প্রত্নতাত্ত্বিক স্থান থেকে ১৯৬০-এর দশকে প্রাচীন মানুষের মাথার খুলির জীবাশ্ম উদ্ধার করা হয়। প্রথমদিকে প্রত্নতাত্ত্বিকেরা এগুলোকে নিয়ান্ডারথাল প্রজাতির বলে ধারণা করেছিলেন। তবে ২০১৭ সালে গবেষকেরা নিশ্চিত হন, জীবাশ্মগুলো প্রায় ৩ লাখ ১৫ হাজার বছর আগের হোমো স্যাপিয়েন্স প্রজাতির মানুষের।

ব্রাজিলের ত্রিমাত্রিক পুনর্নির্মাণ বিশেষজ্ঞ সিসেরো মোরেসের নেতৃত্বে একটি গবেষক দল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাচীন মানুষের মুখের অবয়ব তৈরি করেন। এ জন্য ইরহুদ ১ নামে পরিচিত মাথার খুলির অংশ, চোয়াল ও দাঁতের জীবাশ্মের স্ক্যান একত্র করে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) মডেল তৈরি করা হয়। পরে আধুনিক মানুষের শারীরিক গঠনের নমুনার সঙ্গে জীবাশ্মের আকৃতি মিলিয়ে তাতে পেশি, চর্বি ও ত্বকের স্তর যুক্ত করা হয়।

গবেষণায় প্রাচীন মানুষের মুখাবয়বের দুটি সংস্করণ প্রকাশ করা হয়েছে। এর একটি বৈজ্ঞানিক বিশ্লেষণের সুবিধার্থে ধূসর রঙে তৈরি, অন্যটি রঙিন ও বাস্তবসম্মত। রঙিন সংস্করণে শ্যামবর্ণ ত্বক, লম্বা কালো চুল, ঘন দাড়ি, গভীর চোখ ও চওড়া নাকের একজন মানুষকে দেখানো হয়েছে।

তবে গবেষকেরা জানিয়েছেন, জীবাশ্ম বিশ্লেষণ করে প্রাচীন মানুষের ত্বকের রং, চুলের ধরন কিংবা দাড়ির প্রকৃতি সরাসরি নির্ধারণ করা সম্ভব নয়। তাই সে সময়ের উত্তর আফ্রিকার মানুষের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য ও বিভিন্ন গবেষণার তথ্য বিবেচনায় নিয়ে এসব বৈশিষ্ট্য অনুমান করা হয়েছে।

গবেষকেরা আরও জানিয়েছেন, এই পুনর্নির্মাণে একাধিক মানুষের দেহাবশেষ থেকে পাওয়া জীবাশ্ম ব্যবহার করা হয়েছে। ফলে ডিজিটাল প্রতিলিপিটি কোনো নির্দিষ্ট ব্যক্তির হুবহু প্রতিকৃতি নয়; বরং প্রায় ৩ লাখ বছর আগের আদি মানুষের সম্ভাব্য চেহারার একটি বৈজ্ঞানিক উপস্থাপন।

সূত্র : ডেইলি মেইল

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network