1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এমপি সান্টুর সাথে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাত - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন ঝালকাঠিতে পেঁপের বাম্পার ফলন, কম দামে লোকসানে কৃষক মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজ মন্দিরে অভিনেত্রী পূজা চেরী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দেবালয় পূজামণ্ডপ কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

এমপি সান্টুর সাথে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
উজিরপুর প্রতিনিধি : বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং মতবিনিময় করেছেন পেশাদার সাংবাদিকদের সংগঠন উজিরপুর রিপোর্টার্স ইউনিটির (ইউআরইউ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা। এ সময় তারা সংগঠনটির প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সোমবার (১৯ অক্টোবর) রাতে সংসদ সদস্যর গুঠিয়াস্থ নিজ বাসভবনে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির শরীফ, সাধারণ সম্পাদক সরদার সোহেল ও সহ-সভাপতি মোস্তফা জামান সুমন বালীর নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির নেতারা এ সাক্ষাত করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উজিরপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ সৈয়দ মাহমুদ আহমেদ সবুজ, জিয়াউল করিম জিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আহাদ সুমন, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফারদিন আহমেদ নিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ স্বাধীন, দপ্তর সম্পাদক মোঃ মিঠু বালী, প্রচার সম্পাদক মোঃ সুজন, সাহিত্য সম্পাদক মোঃ লালন ফকির, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম গোফরান, সাধারণ সদস্য মোঃ শাহাদাত হোসেনসহ সদস্য বৃন্দ।
সৌজন্য সাক্ষাত শেষে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান সংগঠনের প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
এ সময় এমপি সরফুদ্দিন সান্টু বলেন, আর্থ সামাজিক উন্নয়নে সংবাদপত্রের গুরুত্ব অনেক। তাই সংবাদকর্মীদের উচিত নিরপেক্ষ সংবাদ প্রকাশ করা এবং নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলা। সাংবাদিকরা কোনো দলকে সমর্থন করলেও কর্মক্ষেত্রে এর প্রতিফলন না ঘটানোই উত্তম।
প্রসঙ্গত, গত ৮ অক্টোবর উজিরপুর রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে সংগঠনটির কার্যনির্বাহী নতুন কমিটি গঠন করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network