1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৯১ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন ঝালকাঠিতে পেঁপের বাম্পার ফলন, কম দামে লোকসানে কৃষক মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজ মন্দিরে অভিনেত্রী পূজা চেরী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দেবালয় পূজামণ্ডপ কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৯১

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৯১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার।

মৃত দুজনই ঝালকাঠি জেলার বাসিন্দা। তাদের মধ্যে রাশিদা বেগম (৬২) জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা গ্রামের বাসিন্দা। অপরজন রেক্সনা (৪৫), তিনি রাজাপুর উপজেলার বাসিন্দা।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৭১৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৯৮৫ জন।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৭০০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ জনের। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার বলেন, বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক। এ পরিস্থিতি থেকে বের হতে হবে।

চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। চিকিৎসাসেবার সক্ষমতার মধ্যে থাকতে হবে। সক্ষমতার বাইরে চলে গেলে কিছু করার থাকবে না। তিনি আরও বলেন, মশার বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network