1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে এনসিপি: মাহমুদা মিতু - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার হারতায় চেয়ারম্যান পদে লড়তে চান সাইফুল ইসলাম তালুকদার  অভিযানেও থামছে না ইলিশ শিকার জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে এনসিপি: মাহমুদা মিতু বরগুনায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত ২৫ ওটরায় ইউপি সদস্য পদে নির্বাচনের ঘোষণা দিলেন আনোয়ার বেপারী সরকারি সফরে ভোলায় এসে সাধারণ মানুষের ভালোবাসায় মুগ্ধ সাবেক জেলা প্রশাসক আরিফুজ্জামান ভাণ্ডারিয়ায় বন বিভাগের ১৩টি গাছ বিক্রি ও কাটার অভিযোগ, থানায় মামলা কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের পাশে এমপি এবিএম মোশাররফ, বিতরণ করলেন শাড়ি ও অর্থ কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালের নারী কর্মীকে মারধর, চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে এনসিপি: মাহমুদা মিতু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে তৈরি হওয়া পরিবর্তনের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে কাজ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঝালকাঠি শহরের কোর্ট রোডে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন শেষে নবগঠিত জেলা কমিটির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদা মিতু বলেন, গণঅভ্যুত্থানের পর একটি ছোট কার্যালয়ে নাগরিক কমিটির কার্যক্রম শুরু হয়েছিল। পরে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে এনসিপি। সেই ধারাবাহিকতায় এখন তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার কাজ চলছে। দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।রাজনৈতিক খবর পড়ুন

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী নভেম্বরের মধ্যে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাঁদের কাছে দলের লক্ষ্য, আদর্শ ও রাজনৈতিক অবস্থান তুলে ধরতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠনের দাবিতে এনসিপি কাজ করছে। মানুষের মধ্যে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নতুন জেলা কার্যালয়ের গুরুত্ব তুলে ধরে মাহমুদা মিতু বলেন, এ কার্যালয় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়াতে সহায়তা করবে। একই সাথে জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং সাধারণ মানুষের সাথে দলের সম্পৃক্ততা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

এনসিপির ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এইচ এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সদস্য সচিব মুফতি মাসুম বিল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জুবায়ের হাওলাদার, মাহমুদুল ইসলাম সাগর ও মোস্তফা কামালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network