বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় ইতালি পরিবহনের বাস
আপডেট সময় :
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় ইতালি পরিবহনের বাস
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কে সংস্কারের অভাবে সড়ক দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই কোনো না কোনো স্থানে দুর্ঘটনা ঘটছে এবং বাড়ছে হতাহতের সংখ্যা। রোববার (২৫ অক্টোবর) সকালে এই মহাসড়কের বরিশাল ক্যাডেট কলেজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ‘ইতালি পরিবহন’ নামের একটি বাস সড়কের পাশের ডোবায় পড়ে যায়। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে ৩৬ সিটের বাসটি ঢাকা থেকে পিরোজপুরের মঠবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে বরিশাল বিমানবন্দর এলাকা পার হয়ে ক্যাডেট কলেজের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তে গাড়িটি সড়কের পাশে থাকা একটি খাদ বা ডোবায় গিয়ে পড়ে। ঘটনার...
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কে সংস্কারের অভাবে সড়ক দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই কোনো না কোনো স্থানে দুর্ঘটনা ঘটছে এবং বাড়ছে হতাহতের সংখ্যা।
রোববার (২৫ অক্টোবর) সকালে এই মহাসড়কের বরিশাল ক্যাডেট কলেজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ‘ইতালি পরিবহন’ নামের একটি বাস সড়কের পাশের ডোবায় পড়ে যায়। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে ৩৬ সিটের বাসটি ঢাকা থেকে পিরোজপুরের মঠবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে বরিশাল বিমানবন্দর এলাকা পার হয়ে ক্যাডেট কলেজের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তে গাড়িটি সড়কের পাশে থাকা একটি খাদ বা ডোবায় গিয়ে পড়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানি রফিক জানান, সকালে বিকট শব্দ শুনে তারা ঘর থেকে বের হয়ে দেখেন বাসটি ডোবায় পড়ে রয়েছে। ভেতরে থাকা যাত্রীরা ততক্ষণে হুড়োহুড়ি করে নিরাপদে বেরিয়ে আসেন। সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হননি। তিনি অভিযোগ করেন, মহাসড়কটির দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি টহল টিম পাঠানো হয়েছে। বাসটি উদ্ধার কাজের জন্য ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়।
বিষয়টি নিয়ে বরিশাল বিআরটিএ-র মোটরযান পরিদর্শক সৌরভ কুমার জানান, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে চালকের অসতর্কতা ও সড়কের বেহাল দশার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।
তিনি আরও বলেন, বাসটির ফিটনেস সনদ ও চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হচ্ছে। পরবর্তীতে কোনো আইনি প্রক্রিয়া বা আদালতের নির্দেশ এলে ফিটনেস সংক্রান্ত কারিগরি ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখে নিশ্চিত হওয়া যাবে।