1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবায়দুলের অব্যাহতি প্রত্যাহার দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার জার্মানির প্রেসিডেন্ট পদে ইলসে আইগনারকে মনোনয়ন দিচ্ছেন মের্ৎস কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষকে চার ঘণ্টা অবরুদ্ধ রাখল ছাত্রদল পিরোজপুরে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জমি নিয়ে বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২ বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, গ্রেপ্তার ৭

বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা

  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মহানগর বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিনসহ দুই কর্মীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি নালিশি মামলা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার আদেশ দিয়েছেন। ৩ নভেম্বর করা এই মামলাটিতে নাসরিনের দুই সহযোগী বিএনপি কর্মী আহমেদ কবির এবং বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশিক হাওলাদারকে অভিযুক্ত করা হয়েছে।

বরিশালে মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনের বিরুদ্ধে করা এই মামলাটির বাদী তার এক সময়ের রাজনৈতিক কর্মী মাকছুদা আক্তার।

২২ নম্বর ওয়ার্ড মহিলাদলের সাধারণ সম্পাদক মাকছুদা আক্তার নালিশিতে উল্লেখ করেন, ১ নম্বর আসামী আশিক হাওলাদার গত ২২ অক্টোবর বরিশাল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে মাকছুদা আক্তারকে চরিত্রহীন ও ২ জন পুরুষের সাথে একত্রে ছবি সংযুক্ত করে লিফলেট তৈরি করে তা মানুষের কাছ ছড়িয়ে দেন। এবং আসামী আশিক, নাসরিন ও আহম্মেদ কবির তাদের নিজের ফেসবুক আইডি থেকে তা সরাসরি প্রচার করেন। এতে মাকছুদা আক্তার সামাজিক ও মানুষিকভাবে হয়রানির শিকার হয়েছেন, হচ্ছেন এই মর্মে নালিশী মামলা করেন।

আদালত সূত্রে জানা গেছে, মাকছুদা আক্তারের অভিযোগটি আমলে নিয়েছেন এবং পুরো ঘটনাটি তদন্ত করে পিবিআইয়ের পুলিশ সুপারকে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক শরমিন জাহান।

গত ৫ আগস্টপরবর্তী বিএনপির নারী নেত্রী নাসরিন বিভিন্ন বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ থাকলেও এই প্রথম তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হলেন।

অবশ্য এই মামলার বিষয়ে বিএনপি নেত্রী নাসরিনের ভাষ্য হচ্ছে, তাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, সবখানে ব্যর্থ হয়ে একটি পক্ষ এখন আইনিভাবে হেনস্থায় অগ্রসর হয়েছে। তবে এতে তিনি মোটেও বিচলিত নন বলে জনানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network