নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুদক কর্মকর্তারা পাসপোর্ট অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র এবং সার্বিক সেবার পরিবেশ নিবিড়ভাবে পরিদর্শন করেন। অভিযানের বিষয়ে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, পাসপোর্ট অফিসের কয়েকজন আনসার সদস্যের বিরুদ্ধে অভিযোগ ছিল। পাশাপাশি অফিসটিতে দালালদের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও হয়রানিমুক্তভাবে পাসপোর্ট-সংক্রান্ত সেবা পেতে পারেন, সে লক্ষ্যে...
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দুদক কর্মকর্তারা পাসপোর্ট অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র এবং সার্বিক সেবার পরিবেশ নিবিড়ভাবে পরিদর্শন করেন।
অভিযানের বিষয়ে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, পাসপোর্ট অফিসের কয়েকজন আনসার সদস্যের বিরুদ্ধে অভিযোগ ছিল।
পাশাপাশি অফিসটিতে দালালদের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও হয়রানিমুক্তভাবে পাসপোর্ট-সংক্রান্ত সেবা পেতে পারেন, সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।