1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবায়দুলের অব্যাহতি প্রত্যাহার দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার জার্মানির প্রেসিডেন্ট পদে ইলসে আইগনারকে মনোনয়ন দিচ্ছেন মের্ৎস কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষকে চার ঘণ্টা অবরুদ্ধ রাখল ছাত্রদল পিরোজপুরে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জমি নিয়ে বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২ বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, গ্রেপ্তার ৭

উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা ভূমি প্রশাসনে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ সোহানুর রহমান সেতু। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা ফুল দিয়ে নবাগত এসিল্যান্ডকে বরণ করে নেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ৪১তম বিসিএসের কর্মকর্তা মোঃ সোহানুর রহমান সেতু এর আগে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি হয়ে তিনি উজিরপুরে যোগদান করেন।
উল্লেখ্য, এর আগে উজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা উম্মে সালমা খানুন রাজশাহীতে বদলি হন। তার স্থলাভিষিক্ত হলেন সোহানুর রহমান সেতু।
উজিরপুরবাসীর প্রত্যাশা, নতুন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহানুর রহমান সেতুর দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জনবান্ধব কার্যক্রমের মাধ্যমে উপজেলা ভূমি অফিসের সেবায় মানুষের আস্থা ফিরবে। ভূমি সংক্রান্ত হয়রানি, অনিয়ম ও ভোগান্তি কমিয়ে সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network