1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবায়দুলের অব্যাহতি প্রত্যাহার দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার জার্মানির প্রেসিডেন্ট পদে ইলসে আইগনারকে মনোনয়ন দিচ্ছেন মের্ৎস কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষকে চার ঘণ্টা অবরুদ্ধ রাখল ছাত্রদল পিরোজপুরে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জমি নিয়ে বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২ বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, গ্রেপ্তার ৭

লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে রোববার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঠির মাথা ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে ওই দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাটওয়ারী বাড়ির মো. সিরাজের ছেলে মো. রিয়াজ (৩৫) ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নোয়াব আলী মুন্সি বাড়ির মো. হুমায়ুনের ছেলে মো. রাকিব হোসেন (২৩)।

জানা গেছে, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. জুয়েল ও এএসআই মো. মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স ধলিগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঠির মাথা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার ইমামের মুদি দোকানের পূর্ব পাশের পাকা সড়কের ওপর দাঁড়িয়ে থাকা মো. রিয়াজ নামে এক যুবককে সন্দেহ হলে তার শরীর তল্লাশী চালানো হয়।

এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা। অপরদিকে, লালমোহন থানার এসআই দেবরাজ চক্রবর্তী ও এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নোয়াব আলী মুন্সি বাড়ির সামনে থেকে মো. রাকিব হোসেন নামে এক যুবককে আটক করে। পরে তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। এরপর সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network