1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবায়দুলের অব্যাহতি প্রত্যাহার দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার জার্মানির প্রেসিডেন্ট পদে ইলসে আইগনারকে মনোনয়ন দিচ্ছেন মের্ৎস কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষকে চার ঘণ্টা অবরুদ্ধ রাখল ছাত্রদল পিরোজপুরে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জমি নিয়ে বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২ বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, গ্রেপ্তার ৭

সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল

  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুকে কারাগারের কনডেম সেলে রাখার অভিযোগে উচ্চ আদালতে রিট দাখিল করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহন না করার নিস্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে সোমবার উচ্চ আদালতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে
এ রিট পিটিশন (নং ১৫৯৭৫) দাখিল করা হয়। রিটে বিবাদী করা হয়েছে যথাক্রমে স্বরাষ্ট্র মন্ত্রী, আইজিপি, আইজি প্রিজন, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ঝিনাইদহ কারাগারের জেল সুপারকে।

সোমবার (৯ নভেম্বর) রিট দাখিল শেষে বিকেল ৩টায় হাইকোর্ট এলাকার সোনালী ব্যাংক চত্বরে প্রেস ব্রিফিং করে বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর বলেন, সংবাদ সংগ্রহ করার সময় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও গ্রীণ টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি অরিত্র কুন্ডুকে মব সৃষ্টির মাধ্যমে মারধর করে একটি চাঁদাবাজির ঘটনা সাজিয়ে গ্রেফতার শেষে কারা কর্তৃপক্ষ কনডেম সেলে রাখেন, যা সম্পূর্ণ বেআইনী এবং মানবাধিকার লঙ্ঘন। আমরা এর প্রতিকার, কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট পিটিশন দাখিল করেছি, আশা করছি সাংবাদিকরা ন্যায় বিচার পাবেন। এর আগে গত ১ নভেম্বর সংশ্লিষ্টদের নিকট এ সংক্রান্তে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

বিএমএসএফের আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন বলেন, বাংলাদেশের প্রিজন এ্যাক্ট বা জেল কোড অনুযায়ী সাজাপ্রাপ্ত বন্দী এবং বিচারাধীন বন্দী অবশ্যই আলাদা আলাদা নির্ধারিত ওয়ার্ডে থাকবে। সাংবাদিক অরিত্র কুন্ডু বিচারাধীন মামলার বন্দী হওয়ায় তাকে মৃত্যুদন্ডপ্রাপ্ত বন্দীদের জন্য নির্ধারিত কনডেম সেলে রাখার আইনগত সুযোগ নেই। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট লিগ্যাল নোটিশ দেওয়ার পরেও কার্যকর পদক্ষেপ নেয়নি। আমরা ন্যায় বিচারের অপেক্ষায় আছি।

প্রেস ব্রিফিংয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, কেন্দ্রীয় নেতা মরিয়াম আক্তার মারিয়া, এমদাদুল হক স্বপন, নাজির হোসেন সহ ঢাকা মহানগরের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network