1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, গ্রেপ্তার ৭ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবায়দুলের অব্যাহতি প্রত্যাহার দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার জার্মানির প্রেসিডেন্ট পদে ইলসে আইগনারকে মনোনয়ন দিচ্ছেন মের্ৎস কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষকে চার ঘণ্টা অবরুদ্ধ রাখল ছাত্রদল পিরোজপুরে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জমি নিয়ে বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২ বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, গ্রেপ্তার ৭

ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, গ্রেপ্তার ৭

  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা হয়েছে।

পুলিশ বাদী হয়ে দায়ের করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে ছিনিয়ে নেয়া দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজ মোল্লাকে। এ ঘটনায় একজন নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান সোহাগ। পুলিশ জানায়, রোববার নলছিটির দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি নিষিদ্ধ দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য।

তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সিরাজ মোল্লাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার তিন ভাইসহ কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে সিরাজ মোল্লাকে ছিনিয়ে নেয়া হয়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখ করে মামলা করেছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে সিরাজ মোল্লাকে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

মামলার পর অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া সিরাজ মোল্লাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা হয়েছে।এ ঘটনায় সাতজনকে আদালতে পাঠানো হয়েছে।

ছিনিয়ে নেওয়া আসামি সিরাজুল ইসলামসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এ দিকে এ ঘটনার পর দপদপিয়া এলাকায় গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রেপ্তারের ভয়ে স্থানীয় অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network