1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে চাঁদা না পেয়ে ঠিকাদারের ছেলের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবায়দুলের অব্যাহতি প্রত্যাহার দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার জার্মানির প্রেসিডেন্ট পদে ইলসে আইগনারকে মনোনয়ন দিচ্ছেন মের্ৎস কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষকে চার ঘণ্টা অবরুদ্ধ রাখল ছাত্রদল পিরোজপুরে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জমি নিয়ে বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২ বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, গ্রেপ্তার ৭

বরিশালে চাঁদা না পেয়ে ঠিকাদারের ছেলের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা

  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
চাঁদা না পেয়ে ঠিকাদারের ছেলের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাবুগঞ্জে সড়ক নির্মাণকাজে বাধা দিয়ে ঠিকাদারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতাসহ চারজনের বিরুদ্ধে।

দাবিকৃত টাকা না পেয়ে ঠিকাদারের ছেলেকে মারধর করে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী। পরে ওই মোটরসাইকেলের মূল্য এক লাখ টাকা ধরে বাকি দুই লাখ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

অভিযুক্তরা হলেন- মাধবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা এবং বিএনপি কর্মী সাকিব হাওলাদার, সজিব হাওলাদার ও মুবিন মোল্লা। তাদের সবার বাড়ি ওই ইউনিয়নে।

এ ঘটনায় রোববার (৮ নভেম্বর) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন ঠিকাদার রুস্তম হাওলাদার।

এর আগে শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

থানায় দেয়া অভিযোগে রুস্তম হাওলাদার উল্লেখ করেন, মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাইয়ের কাজে তিনি সাব-ঠিকাদার হিসেবে নিয়োজিত রয়েছেন।

শনিবার রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠের দিকে যাওয়ার সময় অভিযুক্তরা তার পথ আটকে সড়কের নির্মাণকাজ বন্ধ করে দেন। কাজ চালিয়ে যেতে হলে তিন লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন তারা।

ঠিকাদারের অভিযোগ, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেয়া হয়। একপর্যায়ে তাকে এবং তার ছেলেসহ সঙ্গে থাকা অন্যদের মারধর করা হয়। পরে তার ছেলের কাছ থেকে একটি মোটরসাইকেল নিয়ে যান অভিযুক্তরা। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য এক লাখ ১০ হাজার টাকা।

রুস্তম হাওলাদার বলেন, অভিযুক্তরা এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপকর্মে জড়িত। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মাহবুব মোল্লা মোটরসাইকেল নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। তার দাবি, রুস্তম হাওলাদারের কাছে তার টাকা পাওনা রয়েছে।

সড়ক নির্মাণকাজে তারও অংশীদারত্ব রয়েছে। পাওনা টাকা দিতে রাজি না হওয়ায় মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছেন। টাকা পরিশোধ করলে সেটি ফেরত দেবেন।

পাওনা টাকা আদায়ের জন্য মোটরসাইকেল নিয়ে যাওয়ার বৈধতা সম্পর্কে জানতে চাইলে মাহবুব মোল্লা বলেন, বিএনপির জ্যেষ্ঠ নেতারা বসে বিষয়টি মীমাংসা করে দেবেন। তারা বিষয়টি জানেন।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, চাঁদার টাকা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network