1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বেপরোয়াগতির কারণে যেখানে ঝড়েছিলো তিনপ্রাণ, সেখানে এবার অভিযান - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবায়দুলের অব্যাহতি প্রত্যাহার দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার জার্মানির প্রেসিডেন্ট পদে ইলসে আইগনারকে মনোনয়ন দিচ্ছেন মের্ৎস কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষকে চার ঘণ্টা অবরুদ্ধ রাখল ছাত্রদল পিরোজপুরে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জমি নিয়ে বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২ বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, গ্রেপ্তার ৭

বেপরোয়াগতির কারণে যেখানে ঝড়েছিলো তিনপ্রাণ, সেখানে এবার অভিযান

  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় বেপরোয়াগতির কারণে এক মাস আগে যেখানে ঝড়েছিলো এসএসসি পরীক্ষার্থী  তিন তরুণের প্রাণ।
ঠিক সেখানেই সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইলকোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দিয়েছেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা। অভিযানে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং গৌরনদী হাইওয়ে থানা পুলিশ সহযোগিতা করেন।
অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার বিষয়ে সতর্ক করা হয়। দূরপাল্লার যানবাহনচালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া রুট পারমিট ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং অতিরিক্ত ভাড়া আদায়ের মতো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মোট ১০টি মামলা করা হয়েছে। এসব মামলায় আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা জানিয়েছেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network