1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মসজিদের ভেতরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবায়দুলের অব্যাহতি প্রত্যাহার দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার জার্মানির প্রেসিডেন্ট পদে ইলসে আইগনারকে মনোনয়ন দিচ্ছেন মের্ৎস কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষকে চার ঘণ্টা অবরুদ্ধ রাখল ছাত্রদল পিরোজপুরে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জমি নিয়ে বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২ বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, গ্রেপ্তার ৭

মসজিদের ভেতরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে মসজিদের ভেতরে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের এক মাস পরে আজ সোমবার দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

গ্রেপ্তার ওসমান মুন্সী (৫৫) উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের শেখ গহের-এর ছেলে। তিনি স্থানীয় চারআনি হালুয়াঘাটা মসজিদের ইমাম।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর বিকেলে চারআনী হালুয়াঘাটা মসজিদের ভেতরে নিয়ে শিশুটিকে ধর্ষণচেষ্টা করেন অভিযুক্ত ওসমান মুন্সী। এ ঘটনায় গত ১০ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন শিশুটির মা। মামলা দায়েরের এক মাস পর আজ ঘটনা মিমাংসার জন্য সালিসে বসেন স্থানীয়রা। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠায় পুলিশ।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network