1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনের মোতাহার নগর ইউনিয়ন যুবদলের নতুন কমিটি গঠন - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবায়দুলের অব্যাহতি প্রত্যাহার দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার জার্মানির প্রেসিডেন্ট পদে ইলসে আইগনারকে মনোনয়ন দিচ্ছেন মের্ৎস কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষকে চার ঘণ্টা অবরুদ্ধ রাখল ছাত্রদল পিরোজপুরে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জমি নিয়ে বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২ বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, গ্রেপ্তার ৭

আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

লালমোহনের মোতাহার নগর ইউনিয়ন যুবদলের নতুন কমিটি গঠন

  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার মোতাহার নগর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার দুপুরে লালমোহন উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১১ সদস্য বিশিষ্ট আংশিক এই কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।

নবগঠিত কমিটিতে মো. শাহজাহাদা আহমেদ মিয়াজিকে আহ্বায়ক ও রাসেল বাচ্চু মাতাব্বরকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. হোসেন মুন্সি, যুগ্ম-আহ্বায়ক শাহিন আলম মতিন মাতাব্বর, মো. ফারুক হোসেন, মো. ফরহাদ হাওলাদার ও মো. ছালাউদ্দিন।

কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মো. মহিউদ্দিন সুমন পাটওয়ারী, মো. জাহিদুল ইসলাম মিশু, মো. মনির ও মো. রাসেল।

নবগঠিত কমিটির নেতারা দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করতে ও আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network