1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
প্রশাসক না থাকায় কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদে নাগরিক সেবায় ভোগান্তি - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় ৪ একর জমির ধান কাটার অভিযোগ, বৃদ্ধ ও পুত্রবধূ হাসপাতালে প্রশাসক না থাকায় কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদে নাগরিক সেবায় ভোগান্তি তরুণদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, প্রধান অতিথি তালুকদার সজল লালমোহনে মন্দিরের চুরি হওয়া বিগ্রহ উদ্ধার, গ্রেপ্তার ২ মিরপুর-১০ নম্বরে বাসে আগুন পদ্মা সেতু রুটে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ বরগুনায় পুলিশের সামনে আওয়ামী লীগের মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ বিদেশ যেতে জামানত ছাড়াই ৩ লাখ টাকা ঋণ পাবেন নারীরা মাদারীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ২ ঘণ্টায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ জয় বাংলা স্লোগানের অভিযোগে কারাগারে ২ ‘জুলাই যোদ্ধা’

প্রশাসক না থাকায় কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদে নাগরিক সেবায় ভোগান্তি

  • আপডেট সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদে প্রশাসক না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা নিতে এসে দুর্ভোগ পোহাতে হচ্ছে ইউনিয়নবাসীকে।
জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদ হাসান বদলি হওয়ার পর থেকে প্রশাসকের পদটি শূন্য রয়েছে। এতে ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম. আবুল হাসনাত টিটু বলেন, প্রশাসক না থাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরিফুজ্জামান জানান, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। দ্রুত প্রশাসক নিয়োগের মাধ্যমে নাগরিক সেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ইউনিয়নবাসী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network